ইউপি নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে ইউএনও প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৬, ১৭:৩৭আপডেট : ১৮ মার্চ ২০১৬, ১৭:৪২

ইউপি নির্বাচন-২০১৬ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রভাববিস্তার, পক্ষপাতিত্ব ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদ হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার কমিশন থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে ওই কর্মকর্তাকে প্রত্যাহার করে উপযুক্ত কাউকে দায়িত্ব দিতে অনুরোধ জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ইসির উপসচিব সামশুল আলম সাংবাদিকদের বলেন, ফরিদ হোসেনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, অবৈধ নির্দশ দেওয়া, দুর্ব্যবহার ও হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ কারণে শুক্রবার তাকে সরিয়ে উপযুক্ত কর্মকর্তা নিয়োগ দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে চিঠি দেওয়া হয়েছে।
চিতলমারী উপজেলার সাতটি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের পক্ষ নিয়েই ইউএনও নির্বাচনি কর্মকর্তাদের হুমকি এবং অবৈধ নির্দেশ দেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, ওই কর্মকর্তার বিরুদ্ধে ইতোপূর্বে কমিশনে অভিযোগ করেছেন উপজেলা নির্বাচন অফিসার। এতে তিনি জানিয়েছেন- ইউএনও’র চাপ ও হস্তক্ষেপের কারণে তাদের সুষ্ঠুভাবে নির্বাচন করতে হিমশিম খেতে হচ্ছে। এসব অভিযোগ তদন্তের জন্য ইসি একজন তদন্ত কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে উপসচিব জানান।

এর আগে ইউপি নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে বাগেরহাটের রামপাল থানার ওসি রফিকুল ইসলাম ও মোরেলগঞ্জ থানার ওসি রাশেদুল আলমকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া মোল্লারহাট থানার ওসির বিরুদ্ধেও এ ধরনের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের