‘নদীর দখল ও দূষণমুক্ত করতে একযোগে কাজ করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩০ মার্চ ২০২৪, ২১:৫৬আপডেট : ৩০ মার্চ ২০২৪, ২১:৫৬

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, নদীর দখল ও দূষণ মুক্ত করতে একযোগে কাজ করতে হবে। দখলমুক্ত করতে পারলেও নদী দূষণমুক্ত করতে না পারলে আমরা কাঙ্ক্ষিত সুবিধা পাবো না। তিনি বলেন, দেশের টেকসই উন্নয়ন করতে হলে পানি, লবণাক্ততা, জলবায়ু ও নদীকে আরও গুরুত্ব দিতে হবে। আমরা যদি নদী শাসনের কথা বলি, জলবায়ু পরিবর্তনের কথা বলি সবকিছুর সঙ্গে পানি জড়িত।

শনিবার (৩০ মার্চ) রাজধানীর নিউ মার্কেটে কালবেলা কনফারেন্স রুমে আয়োজিত জলবায়ু পরিবর্তন পানি ও স্যানিটেশন শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

সাবের হোসেন চৌধুরী বলেন, আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স ডেভেলপমেন্ট নীতিমালা গ্রহণ করেছি। জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশে যত পরিকল্পনা গ্রহণ, বিনিয়োগ হবে সবকিছু এক প্লাটফর্মে বাস্তবায়িত হবে।

মন্ত্রী বলেন, চলতি অর্থবছরে জলবায়ু সংকট মোকাবিলায় ২৫টি মন্ত্রণালয়ের মাধ্যমে ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ আছে।

কালবেলার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের পরিচালক গবেষণা মাহফুজ কবীর। অন্যান্যের মধ্যে আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খান, ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মুজিবুর রহমান প্রমুখ।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান