জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম: পরিবেশমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২৪, ১৯:৪৩আপডেট : ০১ মে ২০২৪, ১৯:৪৩

তৃণমূল পর্যায়ে জলবায়ু পরিবর্তনের অভিযোজনে সচেতনতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা রাখতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘মিডিয়া স্থানীয় সম্প্রদায়ের প্রত্যাশাকে জোরালো করতে এবং জলবায়ু অভিযোজনে জ্ঞানের আদান-প্রদান এবং সর্বোত্তম অনুশীলনকে সহজতর করতে পারে।’

মঙ্গলবার (১ মে) রাজধানীর শেরাটন হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত ‘স্থানীয়ভাবে নেতৃত্বে অভিযোজনে যোগাযোগের ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

পরিবেশমন্ত্রী সাংবাদিকদের জলবায়ু পরিবর্তনের বিভিন্ন দিক কভার করে প্রতিবেদন তৈরির আহ্বান জানান এবং প্রতিবেদনে প্রকৃত ও নির্ভুল তথ্য ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সাংবাদিকদের বাস্তুচ্যুত মানুষের দুর্দশার কথা তুলে ধরতে এবং মানুষের জীবনের গল্প ফোকাস করার আহ্বান জানান। জলবায়ু পরিবর্তন এবং জাতীয় নিরাপত্তার মধ্যে গুরুত্বপূর্ণ যোগসূত্রের কথা উল্লেখ করেন এবং তরুণদের জলবায়ু সংক্রান্ত কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। জলবায়ু অভিযোজনমূলক কর্মকাণ্ডে মন্ত্রী অব্যাহত সহযোগিতা এবং সমন্বিত পদক্ষেপের আহ্বান জানান।

গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ড. প্যাট্রিক ভারকুইজে অনুষ্ঠানে অভিনন্দনমূলক ভিডিও বার্তা দেন। ব্রিটিশ হাই কমিশনের পররাষ্ট্র, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের জলবায়ু ও পরিবেশ টিম লিডার অ্যালেক্স হার্ভে, বিবিসি মিডিয়া অ্যাকশনের উপদেষ্টা বিশ্বজিৎ দাস, জিসিএর অন্তর্বর্তী কান্ট্রি ম্যানেজার ড. এম ফয়সাল রহমান, বিবিসি মিডিয়া অ্যাকশন, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো. আল মামুন প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
এল নিনোর আসন্ন প্রত্যাবর্তনের প্রস্তুতি নিন: জাতিসংঘের সতর্কবার্তা
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম