পলিথিন বন্ধে ১ নভেম্বর থেকে কঠোর মনিটরিং: পরিবেশ উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৭ অক্টোবর ২০২৪, ১৪:৩৪আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১৪:৩৪

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, স্বাস্থ্য সুরক্ষার দিকটি বিবেচনা করেই সরকার পলিথিন বন্ধের উদ্যোগ নিয়েছে। আগামী ১ নভেম্বর থেকে কঠোর মনিটরিং করা হবে।

রবিবার (২৭ অক্টোবর) পাট মন্ত্রণালয়ে পলিথিন বন্ধ এবং পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সুপারশপে কোনও পলিথিন ব্যাগ ব্যবহার করা যাবে না। পলি ব্যাগ ব্যবহার বন্ধে আগামী ১ নভেম্বর থেকে সব মার্কেটে কঠোর মনিটরিং শুরু হবে। পলিথিন উৎপাদন বন্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

পরিবেশ উপদেষ্টা বলেন, রক্ত, মায়ের দুধ ও খাদ্য উপাদানে মাইক্রো প্লাস্টিক পাওয়া গেছে। পলিথিন ব্যবহারে মানুষকে অভ্যস্ততার জায়গা থেকে সরাতে হবে। নিজেদের সচেতনতা বাড়াতে হবে, যাতে ২০১০ ও ১৩ সালের বিধিমালা বাস্তবায়ন করা যায়।

তিনি বলেন, পাটজাত পণ্য উৎপাদনকারীরা বেশি দাম ধরায় মানুষ প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে বাধ্য হয়। ফলে পলিথিনের ব্যবহার বন্ধে পাটের ব্যাগের মূল্য সহনীয় রাখতে হবে। আমরা চাই পলিথিনের ক্ষতিকর দিক বুঝে মানুষ এটির ব্যবহার থেকে সরে আসুক, যাতে আমাদের ব্যবস্থা নিতে না হয়।

সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ করতে হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এখনও কোনও সুপারশপে অভিযান চালাইনি। ১ নভেম্বর থেকে পলিথিন ব্যাগের বিষয়ে অভিযান শুরু হবে। যেসব সুপারশপ এখনও পলিব্যাগ দিচ্ছে তারা জাতির স্বার্থ বিবেচনা করে পলিব্যাগ ব্যবহার বন্ধ করবে।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সরকারের মধ্যে ‘কিচেন কেবিনেট’ কেন বলা হয়?
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম