বায়ুদূষণ-বিরোধী অভিযানে ৭৪ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৫, ২১:৩০আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ২১:৩০

সারা দেশে বায়ুদূষণের বিরুদ্ধে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৩৩টি মামলায় মোট ৯৪ লাখ ৭১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে বায়ুদূষণের বিরুদ্ধে বিশেষ এই অভিযান চালানো হয়। ১১টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন অপরাধে এই জরিমানা আদায় করা হয়।

এ অভিযানে অবৈধ ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া, শব্দদূষণ এবং খোলা জায়গায় নির্মাণ-সামগ্রী রাখার কারণে বায়ুদূষণ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে ১৩টি ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয় এবং ১১টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উদ্যোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনে পরিবেশ মন্ত্রণালয়ের ১১ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এসব অভিযানে নেতৃত্ব দিচ্ছেন।

অভিযানে কালো ধোঁয়ার সৃষ্টির জন্য ১টি মোবাইল কোর্ট ৫টি যানবাহন থেকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানে ৮টি মোবাইল কোর্ট ২৫টি ইটভাটা থেকে ৯৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং ১৩টি ইটভাটা বন্ধ করে দেয়।

শব্দদূষণের বিরুদ্ধে অভিযানে ১টি মোবাইল কোর্ট ২টি যানবাহন থেকে ৫ হাজার টাকা জরিমানা এবং ৫ জন চালককে সতর্ক করা হয়েছে। নির্মাণসামগ্রী উন্মুক্ত ভাগে রাখায় ১টি মোবাইল কোর্ট ১টি প্রতিষ্ঠান থেকে ৫ হাজার টাকা জরিমানা এবং ৭টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
নদ-নদীর মাছেও প্লাস্টিকের কণা, মানুষের শরীরে প্রভাব ফেলে কতটা
শীতলক্ষ্যার তীরে ২০ কারখানার বিদ্যুৎ-গ্যাস লাইন বিচ্ছিন্ন, হাইকোর্টে প্রতিবেদন
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম