কোরবানির প্রাণির বর্জ্য অপসারণে বিনামূল্যে পরিবেশসম্মত ব্যাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৫, ১৬:৪০আপডেট : ২৭ মে ২০২৫, ১৬:৪০

কোরবানির প্রাণির নির্ধারিত হাটের বর্জ্য ও কোরবানি পরবর্তী বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের লক্ষ্যে সব সিটি করপোরেশন ও পৌরসভা বিনামূল্যে পরিবেশসম্মত ব্যাগ সরবরাহ করবে। স্বাস্থ্যসম্মত ও পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে প্রতিটি হাটে মনিটরিং সেল স্থাপন করা হবে। এছাড়া, ঢাকা উত্তর সিটি করপোারেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কোরবানির বর্জ্য ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে গত ১৫ মে ঢাকায় মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (২৭ মে) এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের জন্য জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ এলাকায় প্রচারপত্র বিতরণের জন্য চার লাখ প্রচারপত্র মুদ্রণ করা হবে। এছাড়া, নির্দিষ্ট স্থানে প্রাণি কোরবানিসহ সুষ্ঠুভাবে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি ঈদের আগের জুমা ও ঈদের নামাজের খুতবার সময় প্রচার করা হবে।

এছাড়া, পরিবেশ দূষণ রোধে স্থানীয় হাট-বাজার ও উন্মুক্ত এলাকায় গণযোগাযোগ অধিদফতরের সহযোগিতায় প্রচারপত্র বিতরণ করা হবে।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করছেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম