মেয়াদোত্তীর্ণ গাড়ি সড়ক থেকে তুলে নেওয়া হবে: পরিবেশ উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২৫, ১২:৩৯ আপডেট : ৩০ জুন ২০২৫, ১২:৪২

পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। এছাড়াও দূষণ রোধে পুরনো মেয়াদোত্তীর্ণ গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে। পাশাপাশি জিরো সয়েল, নো ব্রিক ফিল্ডসহ এয়ার কোয়ালিটি নিয়ে বেশ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

সোমবার (৩০ জুন) সচিবালয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধির সঙ্গে মতবিনিময়ের সময় উপদেষ্টা এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, বায়ুদূষণ রোধে শীতকাল বা আগামী অক্টোবরের আগে ভাঙাচোরা রাস্তার মেরামত কাজ শেষ করা হবে। পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে পুরনো মেয়াদোত্তীর্ণ গাড়ি। এছাড়া নতুন ২৫০টি গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। এটি রোধে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, গোটা দেশে রান্নার জন্য জ্বালানি ক্লিন হতে হবে। এ ক্ষেত্রে এলপিজি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে বিশেষজ্ঞরা ট্যাক্স পলিসি এডজাস্ট করার পরামর্শ দিচ্ছেন। এ জন্য ইতোমধ্যে এয়ার পিউরিফাইয়ের ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছে। যাতে সাধারণ মানুষ সুবিধা পায়।

তিনি আরও বলেন, বাংলাদেশে বেস্ট প্রজেক্ট, বাংলাদেশ ক্লিন এয়ার প্রকল্প এবং জাইকার একটি প্রকল্প আনা হচ্ছে; যাতে করে এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট করা যায়। এদিকে ইটভাটার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। ঢাকার আশেপাশের কোন এলাকাগুলোতে নো ব্রিক ফিল্ড জোন ঘোষণা করলে ঢাকার দিকে আর এই বাতাস আসবে না। বালু ও সিমেন্টের বস্তা খোলা আসে। এগুলো খোলা অবস্থায় আনা যাবে না। তবে খোলা আনতে সমস্যা হলে কাভার্ড ভ্যানে আনতে হবে। জিরো সয়েল, নো ব্রিক ফিল্ড জোন একদিনে করা সম্ভব না। তবে কাজটা আমরা শুরু করে দিতে চাই।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
বৈশ্বিক বায়ুদূষণের তালিকায় আজ পঞ্চম স্থানে ঢাকা, শীর্ষে লাহোর
ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, বৈশ্বিক তালিকায় অবস্থান নবম
বিশ্ব বায়ুমান সূচকে ১৮ নম্বরে ঢাকা, বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু কঙ্গোর কিনশাসায়
সর্বশেষ খবর
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
রাজশাহীর পথে প্রধানমন্ত্রী, একনজর দেখার অপেক্ষায় হাজারও মানুষ
রাজশাহীর পথে প্রধানমন্ত্রী, একনজর দেখার অপেক্ষায় হাজারও মানুষ
স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের রহমান
স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের রহমান
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির