সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ, আগতদের দেওয়া হচ্ছে কাপড়ের ব্যাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২৫, ১৫:৫০আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১৫:৫০

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তিনটি মনিটরিং টিম ও আইনশৃঙ্খলা বাহিনী সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক (সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা এসইউপি) নিষিদ্ধ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা করেছে।  মঙ্গলবার (৭ অক্টোবর)  সকাল ৯টার আগে থেকেই সচিবালয়ের ২ ও ৫ নম্বর গেটে শুরু হয় এই অভিযান।

এসময় সচিবালয়ে প্রবেশ করা কর্মকর্তা-কর্মচারী ও আগত দর্শনার্থী অনেকের হাতে থাকা নিষিদ্ধ পলিথিন বা এসইউপি জব্দ করে তাদের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব কাপড়ের ব্যাগ সরবরাহ করা হয়। একইসঙ্গে পরবর্তী সময়ে এসইউপি নিয়ে সচিবালয়ে প্রবেশ না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

মনিটরিং টিমের পাশাপাশি সচিবালয়ের সব প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি চালান, যাতে কেউ একবার ব্যবহার্য প্লাস্টিক বহন করে ভেতরে প্রবেশ করতে না পারেন। এ সময় আগতদের এসইউপি’র ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয় এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের আহ্বান জানানো হয়।

পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধকরণ কার্যক্রম কেবল শুরু মাত্র। ধাপে ধাপে সারা দেশে সরকারি অফিসে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এ উদ্যোগের মাধ্যমে প্লাস্টিক দূষণ হ্রাস, পরিবেশ সুরক্ষা এবং টেকসই জীবনধারার প্রসার নিশ্চিত করা হবে।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সচিবালয় থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল