পরিবেশ অধিদফতরের অভিযানে তিন হাজার কেজি পলিথিন জব্দ, জরিমানা ৫ লাখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২৫, ১৯:২৪আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১৯:২৪

নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রি, সরবরাহ ও বাজারজাত কারার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একসঙ্গে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতর। রবিবার (৯ নভেম্বর) বগুড়া, নারায়ণগঞ্জ ও ঢাকার চকবাজার এলাকায় এ অভিযান চালানো হয়েছে। এতে ৩ হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং ছয় মামলায় ৪ লাখ টাকা জরিমানাসহ মোট ৪ লাখ ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে দোকান মালিক ও ব্যবসায়ীদের পলিথিন ব্যবহার বন্ধে সতর্ক এবং জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।

এছাড়া, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী ঢাকার টিকাটুলি এলাকায় অভিযান চালিয়ে ছয়টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ৬০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। যানবাহন চালকদের শব্দদূষণ নিয়ন্ত্রণে সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়।

অন্যদিকে, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুসারে খুলনা, টিকাটুলি ও শ্যামলী এলাকায় নির্মাণসামগ্রী দ্বারা বায়ুদূষণ করায় তিনটি ভ্রাম্যমাণ আদালতে চারটি মামলায় মোট ৬৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করা এবং তাৎক্ষণিকভাবে বায়ুদূষণকারী সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়।

পরিবেশ অধিদফতর জানিয়েছে, পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় আইন মেনে চলা ও সহযোগিতা দিতে সবাইকে আহ্বান জানানো হয়।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
বগুড়ায় ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ডিলারের জেল-জরিমানা
ট্রাফিক আইন লঙ্ঘন করায় বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা-জরিমানা
মৌলভীবাজারে ‘নূরজাহান’ ব্র্যান্ডের পণ্য নকল করার মহোৎসব: ক্ষতির মুখে ব্যবসায়ী
সর্বশেষ খবর
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক