বন্যা পূর্বাভাস নিয়ে যা জানা যাচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২৬, ১৮:৩৬আপডেট : ১১ জুলাই ২০২৬, ১৮:৩৬

উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। আগামী ৪৮ ঘণ্টাও পানি বাড়তে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জের কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হওয়ার শঙ্কা রয়েছে। সুরমা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।

শনিবার (১১ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

বন্যা পূর্বাভাসে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মুহুরী ও ফেনী নদীর পানি বৃদ্ধি পেয়েছে; অপরদিকে মাতামুহুরী, গোমতী ও সেলোনিয়া নদীর পানি কমেছে। আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারের সাঙ্গু, মাতামুহুরী নদীর পানি ধীর গতিতে হ্রাস পেতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির ধীর গতিতে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

অপরদিকে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা নদীর পানি কিছু কিছু স্থানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও এ সময়ে সাময়িকভাবে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি হ্রাস পেয়েছে। আগামী ২৪ ঘণ্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জের মনু, ধলাই, খোয়াই ইত্যাদি নদীর পানি ধীর গতিতে হ্রাস পেতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির ধীর গতিতে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

অপরদিকে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহের সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী ও ভুগাই-কংস ইত্যাদি নদীর পানি বৃদ্ধি পেয়ে কিছু কিছু স্থানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে ও নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।

গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। অপরদিকে তিস্তা ও দুধকুমার নদীর পানি হ্রাস পেয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে কিছু কিছু স্থানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।

পর্যবেক্ষণাধীন স্টেশনের মধ্যে সাঙ্গু নদী বান্দরবান (বান্দরবান) ও দোহাজারী (চট্টগ্রাম) স্টেশনে খোয়াই নদী বাল্লাহ (হবিগঞ্জ) স্টেশনে; মনু নদী মৌলভীবাজার স্টেশনে; কুশিয়ারা নদী মারকুলি (সুনামগঞ্জ) ও ফেঞ্চুগঞ্জ (সিলেট) স্টেশনে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে এবং উজানে ভারতের ত্রিপুরা প্রদেশে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে; আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে এবং তৎসংলগ্ন উজানে ভারতের মেঘালয়, আসাম ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। মধ্য উত্তরপ্রদেশের উত্তরাংশে অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়েছে এবং ক্রমান্বয়ে আরও দুর্বল হতে পারে।

/এসও/আরকে/
সম্পর্কিত
বান্দরবানে বন্যার্তদের সহয়তায় বিজিবি, ১২২ পরিবার উদ্ধার
পাঁচ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত হতে পারে
ডুবে আছে হাসপাতাল, ভেলায় ভাসিয়ে রোগীদের নিয়ে আসছেন স্বজনরা
সর্বশেষ খবর
বাবার হত্যার প্রতিশোধ শিগগিরই নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির
বাবার হত্যার প্রতিশোধ শিগগিরই নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির
শহীদদের ঋণ পরিশোধের উপায় জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন: গোলাম পরওয়ার
শহীদদের ঋণ পরিশোধের উপায় জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন: গোলাম পরওয়ার
২৪০ কোটি টাকা নিয়ে আত্মগোপনে এনজিওর পরিচালক, বাসা ঘেরাও করে ধরলেন গ্রাহকরা
২৪০ কোটি টাকা নিয়ে আত্মগোপনে এনজিওর পরিচালক, বাসা ঘেরাও করে ধরলেন গ্রাহকরা
বান্দরবানে বন্যার্তদের সহয়তায় বিজিবি, ১২২ পরিবার উদ্ধার
বান্দরবানে বন্যার্তদের সহয়তায় বিজিবি, ১২২ পরিবার উদ্ধার
সর্বাধিক পঠিত
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ