জামালপুরের জেলা আ.লীগের সাবেক সভাপতি শহীদুল্লাহ আর নেই

জামালপুর প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২০, ০৩:২২আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ০৩:২৬

অধ্যাপক শহীদুল্লাহ আওয়ামী লীগের জামালপুর জেলা শাখার সাবেক সভাপতি, সাবেক জেলা পরিষদের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা ও অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টা ৫৫ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭২) বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন।

অধ্যাপক শহীদুল্লাহ ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন। ১৯৯৬ সাল থেকে ২০১১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ১৬ বছর তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, সংসদ সদস্য ফরিদুল হক খান, নারী আসনের মহিলা এমপি হোসনে আরা বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা বারের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. আমান উল্লাহ আকাশ, জেলা-উপজেলার আওয়ামী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা, জেলার মুক্তিযোদ্ধা ও মুক্তি সংগ্রাম জাদুঘর ও সামাজিক-রাজনৈতিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার মৃত্যুতে শোক জানানো হয়েছে। তারা বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

/টিটি/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম