সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২০, ০৩:৫১আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ০৪:১৫

সাংবাদিক হুমায়ুন কবীর খোকন সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ুন কবীর খোকন মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে উত্তরা রিজেন্ট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দৈনিক আমাদের সময় পত্রিকার প্রধান প্রতিবেদক ও হেড অব নিউজ হিসেবেও কাজ করেছেন।

তথ্যমন্ত্রী তার শোক বার্তায় বলেন, ‘হুমায়ুন কবীর খোকনের মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক  ও ভালো মানুষকে হারালো।’

ড. হাছান মাহমুদ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

এদিকে, হুমায়ুন কবীর খোকনের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব। শোকাবহ পরিবার যাতে শোক কাটিয়ে উঠতে পারেন, আল্লাহ যেন তার পরিবারকে সেই শক্তি দেন— এই কামনা করেছেন তিনি।’

আরও পড়ুন...
না ফেরার দেশে সাংবাদিক হুমায়ুন কবীর খোকন

 

/এসটিএস/এসএমএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান