পিতৃবিয়োগের চার দিন পর স্ত্রীকেও হারালেন বিচারপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২২, ২১:০৯আপডেট : ০১ জুলাই ২০২২, ২১:৩৫

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফের স্ত্রী জেবুন্নেসা বেগম শেলী (৪৬) আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি  ... রাজিউন)। এর আগে গত ২৭ জুন পিতাকে হারান এই বিচারপতি।

শুক্রবার (১ জুলাই) দুপুরে চট্টগ্রামের চন্দনাইশে গ্রামের বাড়িতে জেবুন্নেসা বেগম শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

পরিবার সূত্রে জানা গেছে, ২৭ জুন বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম মহানগরীর লালখান বাজারস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে বিচারপতি শেখ হাসান আরিফের পিতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য, প্রবীণ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ফয়েজুর রহমান (৯০) মৃত্যুবরণ করেন।

পিতার কুলখানি উপলক্ষে বিচারপতি হাসান আরিফ সস্ত্রীক চট্টগ্রামের চন্দনাইশে গ্রামের বাড়িতে যান। সেখানেই আজ শুক্রবার (১ জুলাই) দুপুরে তার স্ত্রী জেবুন্নেসা শেলী অসুস্থ হয়ে পড়েন। দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

আজ শুক্রবার এশার নামাজের পরে চট্টগ্রামের লালখান বাজার জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তাদের দুই মেয়ে ও দুই ছেলের মধ্যে বড় মেয়ে লন্ডন প্রবাসী। তিনি আগামীকাল শনিবার (২ জুলাই) দেশে ফিরলে জেবুন্নেসা বেগমকে দাফন করা হবে।

/বিআই/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম