সাবেক বিচারপতি গোলাম রাব্বানী মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২২, ১৫:১৮আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১৯:১২

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি গোলাম রাব্বানী (৮৫) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৪ নভেম্বর) সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

পরে মুহাম্মদ সাইফুর রহমান জানান, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। সোমবার দুপুর পৌনে ১টায় রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

জানা গেছে, বিচারপতি গোলাম রাব্বানীর ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যরিস্টার জিয়াউল হাসান রূপোস আজ দেশে ফিরবেন। এরপর ১৬ নভেম্বর প্রয়াত গোলাম রাব্বানীকে রাজশাহীর কাদিরগঞ্জ হেতিম খাঁ কবরস্থানে দাফন করা হবে। ওইদিন সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা এবং রাজশাহীর কাদিরগঞ্জে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

বিচারপতি গোলাম রাব্বানী ২০১০ সাল থেকে ৭ বছর একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ছিলেন। ২০১৭ সালে তাকে সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সভাপতি নির্বাচিত করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ পদেই দায়িত্বরত ছিলেন।

গোলাম রাব্বানী ১৯৩৭ সালে ১০ জানুয়ারি রাজশাহীতে তার নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন শেষে ১৯৬০ সালে তার কর্মজীবন শুরু হয়। ১৯৯২ সালের ১৮ ফেব্রুয়ারি তিনি হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান। ২০০১ সালের ১১ জানুয়ারি তিনি আপিল বিভাগের বিচারক হন। পরের বছর ২০০২ সালের ১০ জানুয়ারি অবসরে যান।

কর্মজীবনে তিনি বঙ্গবন্ধু হত্যা মামলা, ফতোয়া সংক্রান্ত মামলা, তালাক ও ভরণপোষণ সংক্রান্ত বিষয়ে উল্লেখযোগ্য রায় দিয়েছেন, যা বিভিন্ন মহলে এখনও সমাদৃত।

গোলাম রাব্বানী আইন ও সংবিধান নিয়ে দুই ডজনেরও বেশ বই প্রকাশ করেছেন। এছাড়া মুক্তিযুদ্ধ ও ইসলামের ওপর তার লেখা বেশ কিছু বই প্রকাশিত হয়েছে।

/বিআই/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় শিক্ষকের স্বীকারোক্তি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় শিক্ষকের স্বীকারোক্তি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক