ড. এম এ ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী পালিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫৩

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮২তম জন্মবার্ষিকী ছিল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি)। এদিন ঢাকা ও রংপুরের বীরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

ড. ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকীর দিন বাদ মাগরিব কলাবাগান ক্রীড়াচক্র মিলনায়তনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে স্বেচ্ছাসেবক লীগ। এতে অংশ নেন— স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমানসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীরা। বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী বরেণ্য পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার জন্মস্থান রংপুরের পীরগঞ্জে নানা কর্মসূচি দেখা গেলেও ঢাকায় আওয়ামী লীগের কোনও কর্মসূচির খবর পাওয়া যায়নি।

এদিন পীরগঞ্জে ওয়াজেদ মিয়ার কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, কোরান খানি, মিলাদ ও দোয়া, তবারক বিতরণ এবং স্মৃতি চারণ অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়। তার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. শরিফা সালোয়া ডিনা, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন ও  পুলিশ সুপার ফেরদৌস আলী প্রমুখ।

এ ছাড়া রংপুর জেলা আওয়ামী লীগ, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে ছায়াদত হোসেন বকুল, মেরিন অ্যাকাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন শফিকুল ইসলাম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, আওয়ামী লীগের সহযোগি সংগঠনের নেতরাও ফুল দেন।

জয়সদন চত্বরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদত হোসেন বকুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক শাহিন, রবিউল ইসলাম রবি, ও সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, যুগ্ম সম্পাদক সাদেকুল ইসলাম সাদেক বিএসসি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল হক প্রমুখ বক্তৃতা করেন।

এদিন দুপুরে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের গোপিনাথপুর হাফিজিয়া মাদ্রাসায় জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে কোরান খানি, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

১৯৪২ সালের এই দিন রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদিঘী ফতেহপুর গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ড. ওয়াজেদ মিয়া। ৬৭ বছর বয়সে ২০০৯ সালের ৯ মে রাজধানী ঢাকায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুর পর শেষ ইচ্ছা অনুযায়ী পীরগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে পারিবারিক গোরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা ড. এম এ ওয়াজেদ মিয়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি তার সমগ্র কর্মজীবনে মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে দেশ, জাতি ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন।

 

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি