কথাসাহিত্যিক ফয়জুল ইসলাম সুমন মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ জানুয়ারি ২০২৫, ২০:০৪আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ২০:০৪

কথাসাহিত্যিক ফয়জুল ইসলাম সুমন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লেখকের বোন ফারহানা নীলা। 

তিনি জানান, ফয়জুল ইসলাম সুমন ক্যানসার সার্জারির পর আইসিইউতে ছিলেন। তিনি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পাবনার কৃতি সন্তান অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ ফখরুল ইসলামের বড় ছেলে ও রেল মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম শোভনের বড় ভাই ফয়জুল ইসলাম সুমন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে শেকড় পাবনা ফাউন্ডেশন। 

সংগঠনটির সভাপতি খান হাবিব মোস্তফা বলেন, ফয়জুল ইসলাম সুমনের মৃত্যুতে শুধু পাবনা নয়, জাতি হারিয়েছে এক যোগ্য অর্থনীতিবিদ, কবি ও লেখক। আমরা  শেকড় পাবনা ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সব সদস্যের প্রতি সমবেদনা জানাচ্ছি। 

কথাসাহিত্যিক সুমনের জন্ম ১৯৬৩ সালের ২৪ নভেম্বর, ঢাকার সিদ্ধেশ্বরীতে। তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়েছেন পাবনা জিলা স্কুল ও পাবনা এডওয়ার্ড কলেজে। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর করেন। এছাড়া উচ্চতর পর্যায়ে পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, উইলিয়ামস কলেজ ও সিয়েনা বিশ্ববিদ্যালয়ে।

তিনি দীর্ঘদিন বেসরকারি, সরকারি ও আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন। ইংল্যান্ডের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ভিজিটিং রিসার্চ ফেলো ছিলেন। তার প্রথম গল্পগ্রন্থ ‘নক্ষত্রের ঘোড়া’ প্রকাশিত হয় ১৯৯৮ সালে। এর দীর্ঘদিন পর ২০১৬ সালে প্রকাশিত হয় আলোচিত গল্পগ্রন্থ ‘খোয়াজ খিজিরের সিন্দুক’, যা প্রথম আলো বর্ষসেরা বই ১৪২২ মনোনীত হয়।

/জিএম/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম