জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাংলা ট্রিবিউন ডেস্ক  
২৮ আগস্ট ২০২৬, ০১:০২ আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০১:০৫

বাংলাদেশের প্রসিদ্ধ ও বহুমাত্রিক ব্যবসায়িক প্রতিষ্ঠান জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা, স্বাধীনতা-উত্তর সময়ে আধুনিক সাংবাদিকতার পথপ্রদর্শক, দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক কাজী শাহেদ আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (২৮ আগস্ট)।

২০২৩ সালের ২৮ আগস্ট তিনি ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী কাজী শাহেদ আহমেদ ১৯৪০ সালের ৭ নভেম্বর যশোরের পুরাতন কসবার কাজীপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পূর্ব পুরুষ যশোরের দেয়াপাড়ার বাসিন্দা ছিলেন।

তৎকালীন পাকিস্তানের লাহোর ইঞ্জিনিয়ারিং কলেজ ও ইউনিভার্সিটিতে তিনি উচ্চশিক্ষা গ্রহণ করেন। সেনাবাহিনীতে যোগদানের পর তার প্রথম পোস্টিং ছিল মারি ও আজাদ কাশ্মিরে। পরবর্তীকালে ১৯৬৭ সালের শেষের দিকে তিনি রিসালপুর ইয়াং ইঞ্জিনিয়ার্স অফিসার্স কোর্সে যোগদান করেন। তিনি বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির প্রতিষ্ঠাকালীন প্লাটুন কমান্ডারদের একজন। ১৯৬৯ সালের ২ জানুয়ারি আমিনা আহমেদের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। পারিবারিক জীবনে তার তিন সন্তান—কাজী নাবিল আহমেদ, কাজী আনিস আহমেদ ও কাজী ইনাম আহমেদ নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি সপরিবারে প্রিজনার অব ওয়ার ক্যাম্পে বন্দি ছিলেন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ বিনির্মাণে তাঁর অবদান অসামান্য। তিনি কুমিল্লায় বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি প্রতিষ্ঠা করেন। ১৯৭৯ সালে ক্যাসেল কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা করেন তিনি। এরপর তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে একে একে প্রতিষ্ঠা করেন জেমিনী সি ফুড, দেশের প্রথম ও একমাত্র অর্গানিক চা বাগান কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লি., মীনা বাজার, জেমকন লি., জেমকন ইঞ্জিনিয়ারিং, জেম জুট লি.। চিরায়ত এক জ্যোতির্ময় বিশ্বকে ধারণ করে ২০০২ সালে তিনি গড়ে তোলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ।

সমাজসেবা এবং মানবতায় অবদান হিসেবে তিনি যশোরে নিজের অর্থায়নে স্থাপন করেন সন্দীপন এতিমখানা। নারীর ক্ষমতায়ন ও শিক্ষা প্রসারের লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন কাজী শাহেদ ফাউন্ডেশন—যা পঞ্চগড়ের অসহায়, হতদরিদ্র ও প্রান্তিক মানুষদের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছে আজও।

তার বর্ণাঢ্য জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে লেখক-সত্তা। তার লেখা প্রবন্ধগ্রন্থের মধ্যে রয়েছে ‘আমার লেখা’, ‘ঘরে আগুন লেগেছে’। তার আত্মজীবনীমূলক গ্রন্থ হলো ‘জীবনের শিলালিপি’। বহুলপঠিত তার উপন্যাসের মধ্যে রয়েছে ‘ভৈরব’, ‘পাশা’, ‘অপেক্ষা’, ‘দাঁতে কাঁটা পেনসিল’, ‘শিলু ও তাপসের কথা ও কাহিনী’।

বর্ণাঢ্য জীবনের অধিকারী এই মহান ব্যক্তির তৃতীয় মৃত্যুবার্ষিকীতে বাংলা ট্রিবিউন পরিবারের পক্ষ থেকে রইলো বিনম্র শ্রদ্ধা।

/এম/
সম্পর্কিত
জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
স্মরণসভায় বক্তারা স্রোতের বিপরীতে নির্ভয়ে কাজ করে গেছেন কাজী শাহেদ আহমেদ
কাজী শাহেদ আহমেদের স্মরণসভা শুক্রবার
সর্বশেষ খবর
জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বে মানবিকতার উজ্জ্বল উদাহরণ: জুবাইদা রহমান
জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বে মানবিকতার উজ্জ্বল উদাহরণ: জুবাইদা রহমান
মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে? 
মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে? 
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী
ভারতের ভিসার স্লটগুলো আগেই ব্লক করে ফেলে অসাধু এজেন্টরা: উপহাইকমিশনার
ভারতের ভিসার স্লটগুলো আগেই ব্লক করে ফেলে অসাধু এজেন্টরা: উপহাইকমিশনার
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন