তৌফিক ইমরোজ খালিদী গণমাধ্যমের সাহসী ও সৃজনশীল ব্যক্তি: মাহফুজ আনাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২৬, ২০:২৮ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ২০:২৮

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে গণমাধ্যমের ‘সাহসী ও সৃজনশীল’ ব্যক্তি হিসেবে মূল্যায়ন করেছেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। তিনি বলেন, খালিদী নিজের একটি প্রতিষ্ঠান গড়ে তুলে সেখানে সাংবাদিকতাকেন্দ্রিক মূল্যবোধ, স্বাধীনতা ও নৈতিকতা প্রতিষ্ঠা করেছেন।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে খালিদীর জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন মাহফুজ আনাম।

তিনি বলেন, ‘আমি অত্যন্ত দুঃখিত, মর্মাহত। তৌফিক ইমরোজ খালিদী গণমাধ্যম জগতের একজন সাহসী ও সৃজনশীল মানুষ।’

একসময়ের সহকর্মীকে স্মরণ করে মাহফুজ আনাম বলেন, ‘আমার খুব স্পষ্ট মনে আছে, ৩৫ বছর আগে সে আমাদের সঙ্গে ছিল। তরুণ এ মানুষটি ছিল খুবই উদ্যমী ও মেধাবী।’

খালিদীর প্রতি শ্রদ্ধা জানানোর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমরা অনেকেই সাংবাদিকতায় জীবন উৎসর্গ করেছি। কিন্তু তিনি বিডিনিউজের মতো একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং সেটি পরিচালনাও করেছেন।’

মাহফুজ আনাম বলেন, ‘আমি সবসময় মনে করি, যে সাংবাদিক একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং নৈতিকতার ভিত্তিতে সেটি পরিচালনা করেন, তিনি বিশেষ অবদান রাখেন। তৌফিক তার প্রতিষ্ঠানে সাংবাদিকতাকেন্দ্রিক মূল্যবোধ, স্বাধীনতা ও নৈতিকতা প্রতিষ্ঠা করেছেন।’

তিনি আরও বলেন, ‘বিডিনিউজ যে কাঠামো গড়ে তুলেছে, ব্যক্তিগতভাবে আমি মনে করি, তা আমাদের গণমাধ্যম অঙ্গনে তৌফিকের অসাধারণ অবদান।’

ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা তৌফিক ইমরোজ খালিদী গত ১ অক্টোবর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরদিন স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

গত ৮ অক্টোবর জোহরের নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে তার জানাজা হয়। সেখানে সাবেক সহকর্মী ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা তাকে শ্রদ্ধা জানান।

শনিবার সকাল ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে খালিদীর মরদেহ ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে কফিন নেওয়া হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কার্যালয়ে। দুপুর ১২টা থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত সেখানে মরদেহ রাখা হয়। পরে তার বাসায় নেওয়া হলে পরিবারের সদস্য ও স্বজনরা শেষবারের মতো তাঁকে দেখেন। এরপর মরদেহ নেওয়া হয় বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে।

/আইএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাস্তায় মশারি টানিয়ে বসে পড়লেন ৫ তরুণী, বললেন ‘মশা নাকি মেয়র বড়’
রাস্তায় মশারি টানিয়ে বসে পড়লেন ৫ তরুণী, বললেন ‘মশা নাকি মেয়র বড়’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
এক মণ্ডপেই ১০১ প্রতিমা, আছে মহাবিশ্বের চার কালের কাহিনিও
এক মণ্ডপেই ১০১ প্রতিমা, আছে মহাবিশ্বের চার কালের কাহিনিও
সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ডাক, পর্যটকদের কী হবে?
সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ডাক, পর্যটকদের কী হবে?
সর্বাধিক পঠিত
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প