মানবাধিকারকর্মী টিপু সুলতান মারা গেছেন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৬, ২৩:০০ আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ২৩:০০

বিশিষ্ট মানবাধিকারকর্মী ও আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সাবেক সিনিয়র উপপরিচালক মোহাম্মদ টিপু সুলতান মারা গেছেন। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

রবিবার (১৮ অক্টোবর) এক শোকবার্তায় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সাবেক শিক্ষার্থী টিপু সুলতান ১৯৯৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত আসকের ইনভেস্টিগেশন ইউনিটে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। বিশেষ করে র‍্যাবের গুলিতে আহত কলেজছাত্র লিমন হোসেনের ন্যায়বিচারের দাবিতে সক্রিয় ছিলেন।

তার মৃত্যুতে দেশের মানবাধিকার আন্দোলনে শূন্যতা তৈরি হয়েছে উল্লেখ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে আসক।

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
১৪০তম ক্যান্টন ফেয়ার: এআই প্রযুক্তির বিপ্লব ও চীনা রফতানি বাণিজ্যে নতুন গতি
১৪০তম ক্যান্টন ফেয়ার: এআই প্রযুক্তির বিপ্লব ও চীনা রফতানি বাণিজ্যে নতুন গতি
মা-দুই সন্তানের লাশ উদ্ধার: আজ থেকে এই গল্প শেষ, আমি অভাগী মা
মা-দুই সন্তানের লাশ উদ্ধার: আজ থেকে এই গল্প শেষ, আমি অভাগী মা
ক্ষমতার জন্য ফ্যাসিস্টের পদাঙ্ক অনুসরণ করেছে জামায়াত: রিজভী
ক্ষমতার জন্য ফ্যাসিস্টের পদাঙ্ক অনুসরণ করেছে জামায়াত: রিজভী
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন