নাজিমউদ্দিন হত্যা মামলা সিআইডিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৬, ২০:০১আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ২০:০৬

নাজিমউদ্দিন সামাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের ছাত্র ও অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমউদ্দিন সামাদ (২৭) হত্যা মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে।
শনিবার সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,  অধিকতর তদন্তের জন্য গত ২৭ এপ্রিল মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার মির্জা আবদুল্লাহ হেল বাকি জানান, মামলা সিআইডিতে এসেছে।  এখন থেকে এ মামলাটি সিআইডি তদন্ত করবে।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র ও অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমউদ্দিন সামাদকে রাত ৮টার দিকে পুরান ঢাকার লক্ষ্মীবাজারের একরামপুরে চাপাতি দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

আরও পড়ুন:   নাজিমউদ্দিন হত্যা মামলা সিআইডিতে দেশের ভেতরেই আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান খালেদার

/এআরআর/ এপিএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম