দাম বাড়বে পাউরুটি-কেক-বিস্কুটের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৬, ১৬:৪৫আপডেট : ০২ জুন ২০১৬, ১৭:০০

পাউরুটি কেক বিস্কুট পাউরুটি, হাতে তৈরি কেক এবং সব ধরনের বিস্কুটের ওপর থেকে বিদ্যমান মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার আগামী অর্থবছরের (২০১৬-১৭) বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী এ প্রস্তাব করেন।
প্রতি কেজি ১০০ টাকা পর্যন্ত মূল্যমানের পাউরুটি, বনরুটি ও এ ধরনের রুটি এবং হাতে তৈরি কেক ও বিস্কুট; ১২০ টাকা পর্যন্ত প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল এবং প্লাস্টিকের পাদুকা; স্থানীয়ভাবে উৎপাদিত হার্ডবোর্ড, বৈদ্যুতিক জেনারেটর ইত্যাদি পণ্য এবং ট্রাভেল এজেন্সি, মেডিটেশন সেবা ইত্যাদি ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
নতুন ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন ২০১২তে সব স্তরে ভ্যাট আরোপ ও রেয়াত গ্রহণের ব্যবস্থা থাকায় বিশেষ কোনও পর্যায়ে ব্যবসায়ীর ওপর ভ্যাটের বোঝা তৈরি হবে না। পণ্যের সরবরাহ শৃঙ্খলার অন্তর্ভুক্ত সবাইকে মূল্য সংযোজনের পরিমাণের ওপর ভ্যাট পরিশোধ করতে হবে। এ কারণে অব্যাহতির সংস্কৃতি থেকে আমাদের ক্রমান্বয়ে বেরিয়ে আসতে হবে বলে মনে করেন অর্থমন্ত্রী।

আরও পড়তে পারেন: সংসদে ৩ লাখ ৪১ হাজার কোটি টাকার বাজেট

/ইউআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম