বাজেটে শিশুদের ড্রয়িং বইয়ের দাম বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিত। জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে তিনি এ প্রস্তাব করেছেন।
বৃহস্পতিবার বিকাল ৩টা ৩৫ মিনিটে স্পিকারের অনুমতিক্রমে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রতিবেদনে, প্রকাশনা শিল্পে চিলড্রেন পিকচার, ড্রয়িং কালারিং বইয়ের শুল্ক ৫ থেকে ১০ শতাংশ ধার্য করার প্রস্তাব করা হয়েছে।
এ সময় ওষুধ শিল্পের উন্নয়নে ব্যবহৃত স্পেশাল টাইপ রেফ্রিজারেটর, ল্যাবরেটরি স্পেবিলিটি/হিউমিডিটি চেম্বারে মূলধনী যন্ত্রের রেয়াতি সুবিধা প্রদান, শিল্প কারখানা, ও যানবাহনে ব্যবহার্য গ্রিজ এর সম্পূরক শুল্ককর প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া লুব্রিকেটিং তেলের শুল্ক ১৫ শতাংশে, স্থানীয় শিল্পের স্বার্থে এ্যালু/ এ্যালু বটম ফয়েলের শুল্ক ১৫ শতাংশে ধার্য করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
উল্লেখ্য, বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে কর হিসেবে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা, মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে ৭২ হাজার ৭৬৪ কোটি, আয়কর ও মুনাফার ওপর কর থেকে ৭১ হাজার ৯৪০ কোটি, আমদানি শুল্ক থেকে ২২ হাজার ৪৫০ কোটি টাকা, সম্পূরক শুল্ক থেকে ৩০ হাজার ৭৫ টাকা, রফতানি শুল্ক থেকে ৪৪ কোটি টাকা, আবগারি শুল্ক থেকে ৪ হাজার ৪৪৯ কোটি টাকা এবং অন্যান্য কর ও শুল্ক থেকে ১ হাজার ৪২৮ কোটি টাকা আদায়ের পরিকল্পনা করেছেন অর্থমন্ত্রী।
বাজেটে আয় ও ব্যয়ের হিসাবে সামগ্রিক ঘাটতি থাকছে ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা। ঘাটতির এই পরিমাণও মোট জিডিপির ৫ শতাংশ।
আরও পড়ুন:
৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট, প্রবৃদ্ধির লক্ষ্য ৭ দশমিক ২ শতাংশ
দাম কমতে পারে, বাড়তে পারে
/জেএ/এনএস/এজে/








