যেভাবে আসবে বাজেটের টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৬, ২২:৫১আপডেট : ০৩ জুন ২০১৬, ১০:৪৮





বাজেট ২০১৫-১৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের মূল ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা। যা জিডিপির ১৭ দশমিক ৪ শতাংশ। অনুন্নয়নমূলক ব্যয় ধরা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৭৮ কোটি টাকা। উন্নয়নমূলক ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৭ হাজার ২১ কোটি টাকা। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ব্যয়সহ এবারের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য মোট বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা। কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা বাবদ ব্যয় হবে ৫২ হাজার ৮৭০ কোটি টাকা। যা বাজেটের মোট বরাদ্দের ১৫ দশমিক ৫২ শতাংশ।
ঘাটতি বাজেটের পরিমাণ ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা। যা জিডিপির ৫ শতাংশ।
বাজেটে বাস্তবায়নে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বৈদেশিক অনুদান ১ দশমিক ৬ শতাংশ। বৈদেশিক ঋণ ৯ শতাংশ। অভ্যন্তরীণ অর্থায়ন ১৮ দশমিক ১ শতাংশ। কর বহির্ভূত প্রাপ্তি ৯ দশমিক ৫ শতাংশ। জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর ২ দশমিক ১ শতাংশ এবং জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর ৫৯ দশমিক ৭ শতাংশ।

আরও পড়তে পারেন: উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা অর্জনে ৪ সূত্র

সরকারের আয়ের ক্ষেত্রে বড় খাত হচ্ছে রাজস্ব আদায়। ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা। রাজস্ব আয়ের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে ২ লাখ ০৩ হাজার ১৫২ কোটি টাকার কর রাজস্ব বাবদ সরকারের আয় ধরা হয়েছে। এনবিআর বহিবর্ভূত কর খাত থেকে পাওয়া যাবে ৭ হাজার ৫ হাজার ২৫০ কোটি টাকা। এ বছর এই ঘাটতি মেটাতে বৈদেশিক সহায়তা বাবদ পাওয়া যাবে ৪০ হাজার কোটি টাকা। যা জিডিপির মাত্র ১ দশমিক ৮ শতাংশ। অভ্যন্তরীণ সূত্র থেকে ধার করতে হবে ৬১ হাজার ৫৪৮ কোটি টাকা। অভ্যন্তরীন উৎস্য থেকে পাওয়া যাবে ৫৬ হাজার ৫২৩ কোটি টাকা যা জিডিপির ৩ দশমিক ৩ শতাংশ। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক থেকে ব্যাংক থেকে ঋন নেওয়া হবে ৩৮ হাজার ৯৩৮ কোটি টাকা। যা জিডিপির ২ দশমিক ২ শতাংশ। সঞ্চয়পত্র ও অন্যান্য ব্যাংক বহির্ভূত খাত থেকে পাওয়া যাবে ২২ হাজার কোটি টাকা। যা জিডিপির ১ শতাংশের কিছু বেশি।
/এসআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের