মিরপুরে স্যুয়ারেজ লাইনে পড়ে শিশু নিখোঁজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৬, ০০:৫৬আপডেট : ২২ জুলাই ২০১৬, ০০:৫৯

মিরপুর রাজধানীর মিরপুরে কমার্স কলেজের পেছনে একটি স্যুয়ারেজ লাইনে চার বছরের একটি শিশু পড়ে গেছে। ওই শিশুর নাম জুনায়েদ হোসেন সাব্বির। শিশুটিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে মিরপুরে কমার্স কলেজের পেছনে রূপালী হাউজিং-এর পাশে ওই শিশুটি খেলছিল। তখন থেকেই শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, শিশুটি পাশের স্যুয়ারেজের লাইনে পড়ে গেছে।
এদিকে, শাহ আলী থানার উপ-পরিদর্শক শহীদুল ইসলাম জানিয়েছেন, শিশুটি পথ হারিয়ে অন্য কোথাও চলে যেতে পারে, তাই আশেপাশের এলাকায় পুলিশ খোঁজ করছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহমুদুল হক জানিয়েছেন, স্যুয়ারেজ লাইনে পড়ে শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তবে এখনও পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।
পুলিশ জানিয়েছে, শিশুটি তার পরিবারের সঙ্গে ওই এলাকায় থাকত। তার বাবার নাম আমির হোসেন। তিনি একটি বায়িং হাউসের ড্রাইভার।
এসএ/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান