গণতন্ত্র সীমিত হলে উন্নয়নও সীমিত হয়ে যায়: সুলতানা কামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৬, ১৬:৪১আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১৬:৫৬

অ্যাডভোকেট সুলতানা কামাল

গণতন্ত্র না থাকলে উন্নয়ন সীমিত হয়ে যায়। গণতন্ত্র যত সীমিত হবে, উন্নয়নও তত সীমিত হতে থাকবে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও টিআইবি চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল।

ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে ‘টেকসই উন্নয়নের স্বার্থে সীমিত গণতন্ত্র গ্রহণযোগ্য কী না’ এ বিষয়ে শনিবার সকালে বিএফডিসিতে এক ছায়া সংসদীয় বিতর্ক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অংশগ্রহণকারী বিতার্কিকদের ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি অ্যাডভোকেট সুলতানা কামাল

সরকারি দলের কিছু নেতা ও সরকারের কয়েকজন মন্ত্রী দেশের টেকসই উন্নয়নের স্বার্থে সীমিত গণতন্ত্রের পক্ষে যুক্তি দিয়ে আসছেন।অন্যদিকে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো টেকসই উন্নয়নের স্বার্থে অংশগ্রহণমূলক গণতন্ত্রের কথা বলছে। এই প্রেক্ষাপটকে সামনে রেখে এই বিতর্ক অনুষ্ঠিত হয়।  

গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রেখে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের চেষ্টা অব্যাহত রাখছে বলে সরকার দাবি করে আসছে। তবে দেশের উন্নয়নের ধারাবাহিকতায় আওয়ামী লীগের নেতারা ও সরকারের কয়েকজন মন্ত্রী টেকসই উন্নয়নের স্বার্থে সীমিত গণতন্ত্রের পক্ষে যুক্তি দিয়ে আসছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, উন্নয়নের জন্য গণতন্ত্রের বিকল্প নেই এবং উন্নয়ন হতে হবে গণতান্ত্রিক কাঠামোতে। যে সব রাজনৈতিক দল নীতিগতভাবে গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা ক্ষমতায় এলে গণতান্ত্রিক সংকটের সৃষ্টি হয়। আবার যারা নীতিগতভাবে গণতন্ত্রে বিশ্বাস করে কিন্তু গণতান্ত্রিক আচরণ করে না এবং জনমতকে উপেক্ষা করে  তাদের হাতেও গণতন্ত্রের সুরক্ষা হয় না।

তিনি আরও বলেন, উন্নয়নকে টেকসই করতে হলে জনগণের বাক স্বাধীনতা, ব্যক্তি নিরাপত্তা, ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। জনগণের স্বপ্নপূরণ করবে রাজনীতিকরা, শুধু শাসক দল নয়। দেশ পরিচালনার মূলে থাকতে হবে জনগণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ছায়া সংসদে সরকারি দল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিকে পরাজিত করে বিরোধী দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিতর্কে জয়ী হয়।

প্রতিযোগিতার বিচারক ছিলেন সিনিয়র সাংবাদিক ফরিদা ইয়াসমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সূচিতা শারমিন ও উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ ড. এস.এম মোর্শেদ। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী বিতার্কিকদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন প্রধান অতিথি অ্যাডভোকেট সুলতানা কামাল।

/আরএআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের