নিখোঁজ তালিকা আবার হালনাগাদ করলো র‌্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৬, ২৩:৩০আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১০:৪৫

নিখোঁজ তালিকা আবার হালনাগাদ করলো র‌্যাব সারাদেশে নিখোঁজদের যে তালিকা প্রকাশ করেছিল, তা দ্বিতীয় দফায় হালনাগাদ করলো র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-র‌্যাব। এ নতুন তালিকায় নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে ৭০-এ। এর আগে নিখোঁজ তালিকায় ৬৮ জনের নাম ছিল।

ওই তালিকা থেকে তিনজনের নাম বাদ দিয়ে নতুন করে আরও পাঁচজনের নাম সংযুক্ত করা হয়েছে। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২০ জুলাই র‌্যাবের পক্ষ থেকে সারাদেশের নিখোঁজ থাকা ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় ২৬২ জনের নাম ছিল। কিন্তু নিখোঁজ তালিকার অনেকেই বাড়িতে ফিরে আসা বা পরিবারের সঙ্গে অভিমান করে থাকার কারণে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।পরবর্তীতে ২৬ জুলাই র‌্যাবের পক্ষ থেকে খোঁজ-খবর নিয়ে ৬৮ জনের আরেকটি নতুন তালিকা প্রকাশ করা হয়।

র‌্যাব কর্মকর্তা জানান, নিখোঁজের তালিকায় থাকা সাজ্জাদ রউফ ওরফে অর্ক ওরফে মরক্কো কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত হয়। জুবায়ের হোসেন ফারুক নামে অপর একজন মালয়েশিয়ায় পড়াশুনা করছেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এছাড়া ইকবাল নামে অপর একজনের বিষয়েও খোঁজ পাওয়া গেছে। একারণে তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে।

এদিকে, হালনাগাদ তালিকায় নতুন করে যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, তারা হলেন- চট্টগ্রামের হাজিরপুল মাদ্রাসার ছাত্র শহীদুল আলম (৩৫), নীলফামারীর জীবন (২৭), সিলেটের হোসাইন আহমেদ (৩২), পাবনার ইমদাদুল হক (৩০) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শেখ ইফতেসাম আহমেদ সামি (২২)।

/এনএল/এবি/

আরও পড়ুন
অনুসন্ধানী প্রতিবেদন পড়ে ‘মফিজ’ বনে গেলাম: এডিসি ছানোয়ার

ডার্কসাইটে চলছে ‘রাহমানী-আওলাকি’র দাওয়াত!

দেশের ক্ষতি হয় এমন সংবাদ না পরিবেশনের অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর

সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী