সড়ক দুর্ঘটনায় জাবি ছাত্রদল নেতা নিহত

জাবি প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৬, ১৮:৫১আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ১৮:৫৫

শহিদুল ইসলাম তুষার সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম তুষার নিহত হয়েছেন।
শুক্রবার বিকাল চারটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুষার ছিলেন বিশ্ববিদ্যালয়ের ৩৮ তম আবর্তনের পরিসংখ্যান বিভাগ ও শহীদ সালাম-বরকত হলের আবাসিক শিক্ষার্থী।তার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ গ্রামে।
দুর্ঘটনার সময় সাথে থাকা জাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত জানান, আশুলিয়ার কাঠগড়ায় সাবেক এক ছাত্রদল নেতার কবর জিয়ারত শেষে জাবি শাখা ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী বিআরটিসির আর্কুলেটেড বাসযোগে সাভার ফিরছিলেন। এসময় তুষার বাসটির পেছনের গেটে দাঁড়িয়ে ছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের পাশে শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রের কাছাকাছি আসলে বাসটির পেছনের অংশ একটি ময়লা বোঝাই পিকআপ ভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে বাসটির পেছনের গেটের কাছে দাঁড়িয়ে থাকা যাত্রীরা রাস্তায় পড়ে যান। আহতাবস্থায় তুষারকে এনাম মেডিক্যাল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ছাত্রদল নেতারা জানান, নিহত তুষারের বাড়িতে খবর দেওয়া হয়েছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও শাখা ছাত্রদল শোক জানিয়েছে।

এপিএইচ/

আরও পড়ুন:

জিয়ার স্বাধীনতা পদক যে কারণে বাতিল করছে সরকার

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের