ওবায়দুলের ৬ দিনের রিমান্ড মঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৪১আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩৩

স্কুলছাত্রী রিশা হত্যা মামলার আসামি ওবায়দুলের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আব্দুল্লাহ আবু বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন। বৃহস্পতিবার ওবায়দুলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আদালতে পুলিশ প্রহরায় ওবায়দুল রমনা বিভাগের এই উপ-কমিশনার বাংলা ট্রিবিউনকে জানান, রিমান্ডে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধারসহ হত্যাকাণ্ডের নেপথ্যে ওবায়দুলের কী পরিকল্পনা ছিল, কতোদিন ধরে ও কেন রিশাকে উত্ত্যক্ত করেছে তা জানতে চাওয়া হবে।
ওবায়দুলের বিরুদ্ধে দায়ের করা হত্যাচেষ্টা মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন করে এ মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা মডেল থানার পরিদর্শক আলী হোসেন।
বুধবার (২৪ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে স্কুলটির অষ্টম শ্রেণির ছাত্রী রিশাকে ছুরিকাঘাত করে একটি টেইলার্সের কাটিং মাস্টার ওবায়দুল খান।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রবিবার (২৮ আগস্ট) রিশা মারা যায়।

ছবি: নাসিরুল ইসলাম 

/এসআইটি/এইচকে/

পড়ুন: রিশার ঘাতককে ধরিয়ে দেওয়া সেই দুলাল

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক