‘নদী দখল-দূষণে সরকারি দলের লোকেরা জড়িত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৩৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৪৩

পরিবেশ বাঁচাও আন্দোলন বুড়িগঙ্গার দখল ঠেকাতে নদী দখলকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, ‘নদী দখল এবং দূষণে সব সময় সরকারি দলের লোকেরা জড়িত থাকে। এখন আবার সরকারি দলের প্রভাবশালী ব্যক্তিদের সাথে যুক্ত হয়েছে প্রশাসনের কারসাজি।’
সোমবার (৫ সেপ্টম্বর)দুপুরে জাতীয় প্রেসক্লাবে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।
সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘নদী দখলে সরকার এবং প্রশাসনের যেসকল লোক জড়িত, তাদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে নদী দখল বন্ধ হবে না।’
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘দেশের নদী দখলের মতো বেঈমানি কাজ যারা করছেন, তাদের অবশ্যই গ্রেফতার করা উচিত। আর যদি তা না পারেন, তবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।’
সরকারকে অনুরোধ জানিয়ে সৈয়দ আবুল মকসুদ বলেন,  ‘আমাদের নদীগুলোর অবস্থা সরেজমিনে দেখার জন্য  আপনাদের কেবিনেটের মিটিং নদীর  ভেতরে নৌকার মধ্যে করেন। আর তারপরেই সিদ্ধান্ত নেন কী করবেন?’
বুড়িগঙ্গা নদী না বাঁচলে ঢাকা শহর বাঁচবে না। সরকার বুড়িগঙ্গা নদীকে অগ্রাধিকার ভিত্তিতে না দেখলে তাদের উন্নয়নও বাধাগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন আবুল মকসুদ।

সংগঠনের চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন  পবার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসআইএস/এপিএইচ/

আরও পড়ুন:

জবি ক্যাম্পাস কেরানীগঞ্জে সরিয়ে নিতে পরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম