শরীয়তপুরের লিংকন হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪০

আইন-আদালত শরীয়তপুরের পালং উপজেলায় লিংকন নামে এক যুবককে হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল -৪ এর বিচারক আব্দুর রহমান সরকার আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। এছাড়াও প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. সোহাগ হাওলাদার (২৮), আতাবুর রহমান ওরফে বাবলু (৩০)।

সরকারি বিশেষ কৌসুলী মাহফুজুর রহমান লিখন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে জানা যায়,  ২০১৩ সালের ২৫ জুন দুপুরে দণ্ডপ্রাপ্তরা লিংকনকে প্রলোভন দিয়ে মোটরসাইকেলসহ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা লিংকনকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে হত্যার পর লাশ গুম করে মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়।

এ ঘটনায় লিংকনের বাবা মো. মোজাম্মেলল খান বাদী হয়ে ওই দুইজনের নামে পালং থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সুলতান মাহমুদ শরীয়তপুর আদালতে সোহাগ ও আতাবুরের নামে অভিযোগপত্র দাখিল করেন। পরে জেলা জজ আদালত থেকে মামলাটি দ্রুত বিচারের জন্য ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়।

আরও পড়ুন:

কামরুল ও মোজাম্মেলের পদত্যাগের প্রয়োজন নেই: আইনমন্ত্রী

/এসআইটি/বিটি/

  

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান