শিশু জান্নাতকে নির্যাতনের মামলায় গৃহকর্ত্রী গ্রেফতার

বাংলা ট্রি্বিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০১৬, ২৩:৫৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ০১:০৩

গ্রেফতারের প্রতীকী ছবি চাঁদপুরের শিশু জান্নাতকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় গৃহকর্ত্রী ফরিদা আক্তার মনি ওরপে মনি বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সোয়া দশটার দিকে রাজধানীর বাড্ডার সাঁতারকুল এলাকার জিএম বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বাড্ডা থানার এস আই ফারুক আলম এই তথ্য জানিয়েছেন।
এ প্রসঙ্গে  জয়দেব পুর থানার এসআই আজিজুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার সোয়া দশটার দিকে গোপন সূত্রে খবর পেয়ে রাজধানীর বাড্ডার সাঁতারকুল এলাকার জিএম বাড়ির এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সেখানে তিনি আত্মগোপনে ছিলেন। তাকে জয়দেবপুর থানায় আনা হয়েছে।’
বাড্ডা থানার এসআই ফারুক আলম বলেন, ‘জয়দেবপুর থানার পুলিশের অনুরোধে আমাদের সহযোগিতায় ফরিদা আক্তার মনিকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের পর জয়দেবপুর থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, প্রায় এক বছর আগে গাজীপুরে ওমর ফারুক-ফরিদা আক্তার মনি ওরপে মনি বেগম দম্পতির বাসায় গৃহকর্মীর কাজ নেয় জান্নাতুল ফেরদৌস। এসময়ের মধ্যে তাকে নির্যাতন করেন তারা। এঘটনায় বৃহস্পতিবার ওই দম্পতির বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হলে ওই দিন রাতেই গৃহকর্তা ওমর ফারুকসহ দু’জনকে গ্রেফতার করা হয়। শিশুটিকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেইউ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী