মতিঝিলে গুলিবিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৬, ০৬:১১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৫:১০

নিহত রিজবী হাসান বাবু

রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি এলাকায় গুলিবিদ্ধ যুবলীগের দুই কর্মীর মধ্যে একজন মারা গেছেন। শনিবার ভোর ৫টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিজবী হাসান বাবুর (৩৪) মৃত্যু হয়। মতিঝিল থানার ডিউটি অফিসার এসআই আইয়ুব যুবলীগ কর্মী বাবুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই আইয়ুব জানান, ‘শুক্রবার রাত ১১টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় বাবু ও ইমন নামে দুই যুবলীগ কর্মীকেঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাবুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে শনিবার ভোরে তার মৃত্যু হয়।’
এদিকে আরেক গুলিবিদ্ধ যুবলীগ কর্মী আহসানুল হক ইমন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
ইমনের ডান উড়ু ও পাঁজরে গুলির চিহ্ন এবং মাথায় কাটা জখমের চিহ্ন রয়েছে। অন্যদিকে বাবুর মুখের বাম দিকে গুলির চিহ্ন পাওয়া গিয়েছিল।
বাবুর নিকট আত্মীয় রায়হান জানান, ‘বাবুর বাবার নাম কালাম হাসান। বাবু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নাম্বার ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। দলীয় রাজনৈতিক কোন্দলের কারণে এই ঘটনা ঘটতে পারে।’
এর আগে শুক্রবার রাত ১১টার দিকে মতিঝিলের এজিবি কলোনি এলাকায় যুবলীগের ১৯ নম্বর ওয়ার্ড অফিসের সামনে ইমন ও বাবু গুলিবিদ্ধ হন। ক্লাবের সামনে বসে থাকা অবস্থায় কয়েকজন দুর্বৃত্ত তাদের দিকে গুলি ছুড়ে পালিয়ে যায়।

/জেইউ/এনএস/

আরও পড়ুন: রাজধানীর মতিঝিলে যুবলীগের দুই কর্মী গুলিবিদ্ধ

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম