ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলারকে হত্যার হুমকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৬, ২১:০৮আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ২১:১০

হুমকি মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি কার্যকরে সহযোগিতা করায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেছার আলমকে মোবাইল ফোনে এসএমএস দিয়ে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। হুমকির পর নিরাপত্তা চেয়ে তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
মোবাইল ফোনে পাঠানো এসএমএস-এ দেওয়া হুমকিতে বলা হয়েছে, ‘আমাদের চার নেতার (কামারুজ্জামান, আলী আহসান মুজাহিদ, সালাহউদ্দিন কাদের ও মতিউর রহমান নিজামী) মৃত্যুদণ্ড কার্যকরে সরকারকে সহযোগিতা করায় আপনি আমাদের পরবর্তী টার্গেট। আমরা আপনাকে সপরিবারে খতম করে দেব।’
নেছার আলম বাংলা ট্রিবিউনকে জানান, ‘মোবাইল ফোনে এসএমএস পাওয়ার পর তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।’
থানার ওসি মনিরুল ইসলাম জানান, জেলার নেছার আলম সাধারণ ডায়েরির পর বিষয়টি তারা খতিয়ে দেখছেন।
/জেইউ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম