হাসি-খুশি আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৬, ১৯:২৭আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৯:২৮

চুয়াডাঙ্গার জীবননগরে পেটে জোড়া নিয়ে জন্মগ্রহণ করা দুই শিশু হাসি-খুশি আর নেই। মঙ্গলবার বিকাল সোয়া ৫টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নবজাতক ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

পেটে জোড়া নিয়ে জন্মগ্রহণ করা হাসি-খুশি এর আগে, গত অক্টোবরের ১৯ তারিখে জীবননগরের একটি ক্লিনিকে পেটে জোড়া নিয়ে জন্মগ্রহণ করে এই দুই বোন। জন্মের পরপরই জোড়া লাগা এই দুই শিশুর নাম রাখা হয়েছিলো হাসি ও খুশি। তাদের পিতা গয়েশপুর গ্রামের মুকুল হোসেন আর মা সীমা খাতুন। জন্মের পরদিনই (২০ অক্টোবর) বিকাল ৪টায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে তাদের ভর্তি করা হয়।

পরে শিশু সার্জারি বিভাগে অবস্থার অবনতি হওয়ায় তাদের ২১১ নম্বর ওয়ার্ডের নবজাতক ইউনিটে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকাল সোয়া ৫টায় তাদের মৃত্যু হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

/এআইবি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম