গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৬, ১১:১৫আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ১৭:৩০

আটক রুবেল

রাজধানীর বাড্ডায় গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি মো. রাফসান হোসেন রুবেল (২৬) কে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান একথা জানিয়েছেন। শুক্রবার রাতে বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রফতার করা হয়।

এ বিষয়ে আজ শনিবার (১২ নভেম্বর) কাওরান বাজারে অবস্থিত র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মো. মাসুদ বলেন, ঘটনার দিন ওই গারো তরুণী তার হবু স্বামী রিপন ম্রং এর সঙ্গে দেখা করতে বাড্ডার একটি ম্যাচে যায়। এ সময় ম্যাচের ম্যানেজার হানিফ তরুণীকে দেখে। সঙ্গে সঙ্গে ম্যাচের বাসিন্দা নাজমুল, সালাউদ্দিন, জয়নাল ডেকে বিষয়টি জানায় হানিফ। ম্যাচে মেয়ে নিয়ে আসায় তারা তরুণীর উপস্থিতিতেই রিপনকে বাসা ছেড়ে দিতে বলে। এরই মধ্যে সালাউদ্দিন স্থানীয় বখাটে রুবেলকে ফোন করে ডেকে আনে। এরপর তারা 'ফিটিং' দিয়ে ওই তরুণী ও রিপনের কাছ থেকে ১৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে নেয়। পরে একটি পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে। এ ঘটনায় তাকে সহযোগিতা করে আলামিন ও সালাউদ্দিন।

তিনি আরও জানান, রুবেলের নামে বিভিন্ন এলাকায় ৯টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটিতে ওয়ারেন্টও জারি  রয়েছে তার নাম। রুবেলের বিরুদ্ধে ভয় দেখিয়ে ও জোর করে টাকা আদায় ও ধর্ষণের এমন অনেক অভিযোগ রয়েছে। 

/এআরআর/আরজে/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি