হলি আর্টিজান মালিকের কাছে হস্তান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৬, ১৭:০৫আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ২১:০৮

হলি আর্টিজান বেকারি (ছবি: সংগৃহীত) গুলশানে জঙ্গি হামলার পর থেকে ঘটনাস্থল হলি আর্টিজান বেকারি পুলিশের তত্ত্বাবধানে থাকলেও রবিবার (১৩ নভেম্বর)  মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

মাসুদুর রহমান বলেন, ‘আদালতের নির্দেশ অনুযায়ী আজ সোয়া চারটার দিকে আমরা রেস্টুরেন্টট মালিককে বুঝিয়ে দিয়েছি।’

হলি আর্টিজানের মালিকদের একজন সাদাত মেহেদী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেছে। কিন্তু হলি আর্টিজান  এখানে পুনরায় চালু করা হবে না।’ তিনি বলেন, ‘রেস্টুরেন্টটি বাসা হিসেবে ব্যবহার করা হবে। গুলশানের অন্য জায়গায় জমি নেওয়া হয়েছে। সেখানে হলি আর্টিজান নতুন করে চালু করা হবে।’

প্রসঙ্গত, এ বছরের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ২ পুলিশ কর্মকর্তা, ১৭ বিদেশিসহ ২২ জনকে হত্যা করে সশস্ত্র সন্ত্রাসীরা। পরে সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানে পাঁচ হামলাকারীসহ ছয়জন নিহত হয়। 

ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারায় ছিল হলি আর্টিজান। রেস্তোরাঁয় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। তদন্তের প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং পরিদর্শনের জন্য পুলিশের অনুমতি সাপেক্ষে বিদেশি নাগরিকেরা সেখানে প্রবেশ করতে পারতেন। আলমত যেন নষ্ট না হয়, সেজন্য এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থায় আওতায় রাখা হয়েছিল।

এনএল/আরজে/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী