নিউমার্কেটে দায়িত্বরত অবস্থায় ট্রাফিক কনস্টেবলের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৬, ১৬:৫৩আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ১৬:৫৩

রাজধানীর নিউমার্কেট ক্রসিংয়ে দায়িত্বরত অবস্থায় এক ট্রাফিক কনস্টেবলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। মৃত কনস্টেবল বশির উদ্দীন (৪২) ট্রাফিক দক্ষিণে কর্মরত ছিলেন। তিনি পাবনার আমিনপুর উপজেলার রতনপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

নিহত কনস্টেবল বশির উদ্দীন প্রতক্ষ্যদর্শীরা জানান, নিউমার্কেটে ডিউটিরত অবস্থায় ট্রাফিক কনস্টেবল হঠাৎ মাথা ঘুরে রাস্তাতেই পড়ে যান। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে জরুরি বিভাগের চিকিৎসক ৩টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ট্রাফিক দক্ষিণ বিভাগের সার্জেন্ট রাশিদুল ইসলাম জানান, বশির নিউমার্কেট ক্রসিংয়ে ডিউটির সময় মাথা ঘুরে পড়ে যায়। পরে ঢামেকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

/এআইবি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম