আবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৬, ১৬:১৯আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৮:৪০

জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা
আবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচাপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা)। তিনি বলেন, ‘বিচারপতিদের স্থান সংকুলান হচ্ছে না। হাইকোর্ট বিভাগের বিচারকদের বারান্দায় চেম্বার করে বসতে হচ্ছে। পুরনো হাইকোর্ট ভবন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্য কোথাও সরিয়ে নেওয়ার অনুরোধ করা হয়েছে গত ৩০ জুন। কিন্তু তাতেও কোনও অগ্রগতি হয়নি।’ শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দু’দিনব্যাপী আয়োজিত ‘জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৬’-এর উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

সুপ্রিম কোর্টের বিচারকদের স্থান সংকুলান না হওয়ার কথা উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা মামলা, জাতীয় চারনেতা হত্যা মামলা, চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলা, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার মতো মামলাগুলো যদি জেলা দায়রা আদালতে হতে পারে, তাহলে মানবতাবিরোধী অপরাধীদের মামলা সুপ্রিম কোর্ট অঙ্গনের বাইরে হতে কোনও অসুবিধা নেই।’

প্রধান বিচারপতি বলেন, ‘সুপ্রিম কোর্টের কোনও প্রশাসনিক ভবন নেই, সুপ্রিম কোর্টের বিচারক, কর্মকর্তা-কর্মচারীদের শিশুদের পরিচর্যার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট ডে কেয়ার সেন্টার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট মেডিক্যাল সেন্টারের জন্য তীব্র জায়গা সংকট রয়েছে। পুলিশ ব্যারাকের জন্য স্থান সংকুলানের ব্যবস্থা নেই। ফলে সুপ্রিম কোর্টের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না।’ তিনি বলেন, ‘সীমিত পরিবেশে সুপ্রিম কোর্ট জাদুঘর, ঐতিহাসিক স্মারকগুলো সংরক্ষণ করা হচ্ছে। পুরনো হাইকোর্ট ভবন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নেওয়া হলে সুপ্রিম কোর্টের অবকাঠামোগত সমস্যার কিছুটা সমাধান হবে, এই বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আবারও অনুরোধ জানাচ্ছি।’

‘জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা। এতে আরও বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ ড. গোলাম মর্তুজা মজুমদার। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরী, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রমুখ।

/জেএ/এমএনএইচ/ 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের