সাম্প্রতিক জঙ্গি হামলা মুফতি হান্নানকে মুক্ত করতে: অ্যাটর্নি জেনারেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৭, ১৪:৫৯আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১৪:৫৯

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া পরপর কয়েকটি জঙ্গি হামলা মুফতি হান্নানকে ছাড়িয়ে নেওয়ার উদ্দেশে, বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রবিবার মুফতি হান্নানের ফাঁসির রিভিউ আবেদন খারিজ হওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আদালত বলেছেন তারা যে অপরাধ করেছে তা খুবই নৃশংস এবং পূর্ব পরিকল্পিত। সেই বিবেচনায় দুইটি রিভিউ খারিজ করেছেন আদালত।’
এর আগে, মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেছিলেন মুফতি হান্নানসহ তিন আসামি। তাদের আইনজীবী রিভিউ শুনানিতে বলেন, ‘আসামিরা দশবছর যাবৎ জেলে, মৃত্যুদণ্ড না দিয়ে তাদের যাবজ্জীবন দেওয়া হোক।’ আদালত এটিকে যৌক্তিক মনে করেননি বলেও জানান অ্যাটর্নি জেনারেল।
কবে নাগাদ ফাঁসি কার্যকর হবে প্রশ্নে মাহবুবে আলম বলেন, ‘প্রাণভিক্ষা জেলকোডের নিয়ম অনুযায়ী ৭ দিনের আগে নয়, ২১দিনের পরে নয়। এর মধ্যে যেকোনও সময় বিষয়টি কিভাবে সম্পাদিত হবে তা কারা কর্তৃপক্ষ ও রাষ্ট্র সিদ্ধান্ত নিবে।’

তিনি আরও বলেন, ‘আসামিরা এই সময়ের মধ্যে প্রাণভিক্ষার সুযোগ পাবে, সেটি রাষ্ট্রপতির কাছে যাওয়া এবং চূড়ান্ত সিদ্ধান্তের পরই পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে।’

প্রসঙ্গত, সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মুফতি হান্নানসহ তিনজনের রিভিউ আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ এ বিষয়ে করা মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের আবেদন খারিজ করেন। এর আগে গত বছর ৭ ডিসেম্বর হাইকোর্টের রায় বহাল রেখে রায় দিয়েছিলেন আদালত।
আরও পড়ুন: মুফতি হান্নানের ফাঁসি বহাল
/এমটি/ইউআই/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান