বীর মুক্তিযোদ্ধা নূরুল হুদা আর নেই

নেত্রকোনা প্রতিনিধি
২৭ জুন ২০১৭, ১৬:৩৮আপডেট : ২৭ জুন ২০১৭, ১৭:৫৫

মো. নূরুল হুদা

নেত্রকোনার বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল হুদা (৬৮) আর নেই। মঙ্গলবার (২৭ জুন) বিকাল সাড়ে তিনটার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতা, ফুসফুসে প্রদাহসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।  
মৃত্যুকালে তিনি স্ত্রী রেহানা সুলতানা ও দুই সন্তান রেখে গেছেন। বাংলা ট্রিবিউনের সাংবাদিক ফৌজিয়া সুলতানা তার ছোট মেয়ে। বড় মেয়ের নাম রেজিয়া সুলতানা। 

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ মাগরিব নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন হবে। এর আগে সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার দেওয়া হবে।
মুক্তিযোদ্ধা মো. নূরুল হুদার জন্ম ১৯৪৮ সালে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার চারগাতীয়া গ্রামের মৌলভী আফতাব উদ্দিনের পরিবারে।  তিনি মা-বাবার প্রথম ছেলে। চারাগাতীয়া উপজেলার তেলীগাতি ডিগ্রি কলেজ থেকে বিএ পাস করে কিশোরগঞ্জ থানা সমবায় কর্মকর্তা হিসেবে যোগ দেন। সে সময় মুক্তিযুদ্ধ শুরু হলে চাকরিতে ইস্তফা দিয়ে যুদ্ধে অংশ নেন নূরুল হুদা। ভারতের তোড়া প্রশিক্ষণ কেন্দ্রে মুক্তিযুদ্ধের প্রস্তুতি গ্রহণ শেষে কাজী আলম কোম্পানির অধীনে প্লাটুন কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন তিনি।
নেত্রকোনার মদন উপজেলায় ৩১ ঘণ্টার আলোচিত যুদ্ধসহ কিশোরগঞ্জের রাজাপুর, ধর্মপাশা, তাড়াইল, নীলগঞ্জ প্রভৃতি এলাকায় সম্মুখ যুদ্ধে অংশ নেন তিনি। স্বাধীনতার পর আবারও চাকরিতে যোগ দেন। দীর্ঘ ৩৬ বছর দায়িত্ব পালনের পর সম্প্রতি তিনি অবসর নেন।
বীর মুক্তিযোদ্ধা নূরুল হুদার মৃত্যুতে বাংলা ট্রিবিউন পরিবার শোকাহত। তাঁর মৃত্যুতে বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানিয়েছেন। এছাড়াও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা মুক্তিযোদ্ধা কামান্ডার নুরুল আমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক হায়দার জাহান চৌধুরী।

/টিএন/

পড়ুন বাংলা ট্রিবিউনে প্রকাশিত বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল হুদার সাক্ষাৎকার: 'মৃত্যুর পর স্যালুট চাই না, জীবিত থাকতে সম্মান চাই'

সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী