র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১ ছিনতাইকারী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০১৭, ২০:৫০আপডেট : ১৩ জুলাই ২০১৭, ২০:৫১

 

বন্দুকযুদ্ধ রাজধানীর ঢাকেশ্বরী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২ ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ১জন মারা যায়। তার নাম আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। র‌্যাব-১০-এর উপ-অধিনায়ক মেজর মহিউদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

র‌্যাব-১০-এর উপ-অধিনায়ক জানান, ছিনতাইকারীর এ দলটি মোটরসাইকেল, প্রাইভেটকার ও টাকা ছিনতাই করে। খবর পেয়ে র‌্যাব ঢাকেশ্বরী এলাকায় তাদের ধাওয়া করে। এক পর্যায়ে তারা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। ছিনতাইকারীরা ঢাকেশ্বরী মন্দিরের পাশের সড়ক থেকে বকশিবাজার এলাকার দিকে দৌড় দেয়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, একটি পিস্তল ও রিভলবার উদ্ধার করা হয়। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

মেজর মহিউদ্দিন, ‘গুলিবিদ্ধরা তাদের নাম আলমগীর ও আবদুল বারেক বলে জানিয়েছে। আলমগীরের মাথায়, গলায় ও পায়ে তিনটি গুলি বিদ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। আবদুল বারেকের ডান পায়ে একটি গুলি বিদ্ধ হয়েছে।’

জেইউ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান