জোড়া শিশুর ৪০ ভাগ অপারেশন সম্পন্ন, অবস্থা স্বাভাবিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৭, ১৩:০৪আপডেট : ০১ আগস্ট ২০১৭, ১৩:০৪

ডা. সামন্ত লাল সেন জোড়া লাগানো শিশু তৌফা ও তহুরার অপারেশন ৪০ শতাংশ শেষ হয়েছে। এখনও পর্যন্ত তারা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।  মঙ্গলবার সাড়ে ১২টার দিকে অপারেশন থিয়েটার থেকে বের হয়ে তিনি গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আমরা চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন। আমরা যাতে সফল হতে পারি।’

জোড়া লাগানো শিশু তৌফা ও তহুরা তিনি আরও  বলেন, ‘শিশু দুটির আপারেশন চলছে। তাদের মেরুদণ্ড জোড়া লাগানো আছে। অন্যান্য অপারেশনও চলছে। আমাদের জন্য পজেটিভ বিষয় হচ্ছে এখনও পর্যন্ত বাচ্চা দুটি স্বাভাবিক আছে।’

অপারেশন শেষ হতে এখনও ৫/৬ ঘণ্টা সময় লাগবে বলেও জানান তিনি।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের তৃতীয় তলায় নিউরোসার্জারি বিভাগের অস্ত্রোপচার কক্ষে জোড়া শিশু তৌফা ও তহুরার অস্ত্রোপচার চলছে। সকাল ৮টার পর থেকে অস্ত্রোপচারের কার্যক্রম শুরু হয়।

শিশু দুটির বাবা রাজু মিয়া উল্লেখ্য, জোড়া লাগা শিশু তৌফা ও তহুরাকে গত ২১ এপ্রিল দ্বিতীয়বারের মতো ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত বছর ৮ অক্টোবর তাদের এখানে প্রথমবার ভর্তি করা হয়। তখন তাদের একটি সফল অপারেশনও করা হয়েছিল। গত ২৯ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া গ্রামের রাজু মিয়ার স্ত্রী সাহিদা বেগম নিজ বাড়িতে জোড়া কন্যা সন্তানের জন্ম দেন। কোমরের কাছে জোড়া লাগানো শিশু দুটির সব অঙ্গপ্রত্যঙ্গই আলাদা। শুধু প্রস্রাব-পায়খানার রাস্তা একটি। প্রথমবার ঢামেকে ভর্তির পর অপারেশনের মাধ্যমে তাদের পায়ুপথ আলাদা করা হয়। এরপর তাদের ফের ভর্তির তারিখ নির্দিষ্ট করে ছুটি দেওয়া হয়।

/এসএস/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের