শাহজালালে আগুন, ফায়ার সার্ভিসের পৃথক তদন্ত কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০১৭, ১৯:২১আপডেট : ১১ আগস্ট ২০১৭, ২১:৪২

শাহজালাল বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের ঘটনায় তিন সদস্যের আলাদা একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আগামী চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে এই কমিটিকে।

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (ঢাকা) দেবাশীষ বর্ধনকে। অন্য দুই সদস্য হলেন— সহকারী পরিচালক (ঢাকা) মামুন মাহমুদ ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ বাংলা ট্রিবিউনকে জানান, আগুনের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে খুব অল্প সময়ের মধ্যেই ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তিনি আরও জানান, কী কারণে ও কীভাবে আগুন লেগেছে সেজন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। এয়ার ইন্ডিয়ার অফিস থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। আগুনের ঘটনায় বিমান বন্দর কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিমানবন্দর পুলিশের একটি সূত্র জানায়, বিমানবন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় একটি ফায়ার ইউনিট রয়েছে। কিন্তু আগুনের ঘটনায় তাদের কোনও কার্যক্রম চোখে পড়েনি। অগ্নিকাণ্ডের ১০-১৫ মিনিট পর খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিস যেতে লেগেছে আরও কিছু সময়। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে।

/জেইউ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম