পুলিশ ও ব্যাংক কর্মকর্তাসহ অজ্ঞানপার্টির খপ্পরে চারজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০১৭, ২৩:৫৩আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ২৩:৫৮

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়া ব্যাংক কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ চারজনকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসাপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৬ আগস্ট) পৃথক স্থান থেকে উদ্ধার করে তাদের হাসপাতালে আনা হয়। ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ এসআই  বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

ডেমরা থানার কনস্টেবল কবির হোসেন (৪২) ছুটি কাটিয়ে বরগুনার গ্রামের বাড়ি থেকে কর্মস্থলে ফেরার পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন। তাকে সায়দাবাদ এলাকা থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে ভর্তি করে ওয়ারী থানা পুলিশ। ডেমরা থানার এএসআই  আব্দুল বাতেন জানান, কবির হোসেনকে লোকজন উদ্ধার করে ডিসি অফিসে নিয়ে আসেন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তেজগাঁও থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কাওরান বাজার শাখার ক্যাশিয়ার কাজী ইরফান (২৭) ও বাংলাদেশ কমার্স ব্যাংকের মাসুমকে (২৭) কাওরান বাজার থেকে উদ্ধার করে শনিবার রাতে পুলিশ ঢামেক হাসপাতালে ভর্তি করে।

এছাড়া, রাজধানীর মধ্যবাড্ডা এলাকার পান ব্যবসায়ী নাসির উদ্দিন (৪০) অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন। তিনি শনিবার বেলা ১১টার দিকে মালামাল কিনতে শ্যামবাজারের উদ্দেশে বের হন। এরপর থেকে স্বজনরা তার খোঁজ পাচ্ছিলেন না। পরে হাসপাতালে এসে তাকে শনাক্ত করেন। তাকে পথচারীরা হাসপাতালে নিয়ে আসেন।

 

 

/এআইবি/এআরআর/এএম
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান