ঢামেক হাসপাতালের নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৮

লাশ উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সীমা আক্তার (২৯) নামের এক নার্সের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর চকবাজারের ৭০/১/এ, হরিনাথ ঘোষ রোডের বাসা থেকে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

থানা পুলিশের এসআই মো. খাইরুল ইসলাম জানান, মৃতদেহটি ঘরের জানালার সঙ্গে ঝুলন্ত ছিল। সংবাদ পেয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

মৃতের বড় ভাই হুমায়ন কবির বলেন, ‘সীমা মানসিক সম্যসায় ভুগছিল। এ জন্য সে আত্মহত্যা করেছে।’ সীমা টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার হরিনাতৈল গ্রামের আব্দুস সামাদের মেয়ে। এক ভাই ও এক বোনের মধ্যে সীমা ছিলেন ছোট।

/এআইবি/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম