অপহরণের ১২ ঘণ্টার মধ্যেই নবজাতক উদ্ধার, বাবাসহ গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৭, ০৪:৩৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ০৪:৩৬

মা পাখির কোলে উদ্ধার হওয়া শিশু মাহির পিয়াশ রাজধানীর যাত্রাবাড়ী থেকে অপহরণের ১২ ঘটনার মধ্যেই  ৩৯ দিন বয়সী শিশু মাহির পিয়াশকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগে শিশুটির বাবা সম্রাট ও তার সহযোগী ময়নাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত পৌনে বারোটার দিকে যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকা শিশুটিকে উদ্ধার করা হয়েছে। ডেমরা জোনের সিনিয়র সহকারী কমিশনার ইফতেখারুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

ডেমরা জোনের সিনিয়র সহকারী কমিশনার বাংলা ট্রিবিউনকে বলেন, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শিশু মাহিরকে অপহরণ করা হয়। উদ্ধার হয় রাত পৌনে ১২টায়।’ তিনি বলেন, ‘শিশুটি অপহৃত হয় যাত্রাবাড়ীর বাঁশপট্টি এলাকা থেকে। শিশুর মা পাখি তাকে বিছানায় রেখে টয়লেটে যান। ফিরে এসে দেখেন, শিশুটি বিছানায় নেই। কোথাও খুঁজে না পেয়ে যাত্রাবাড়ী থানায় অভিযোগ করেন।’

ইফতেখারুল ইসলাম বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, শিশুটিকে তার বাবা সম্রাট কোলে নিয়ে হেঁটে যাচ্ছেন। এরপর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সোমবার রাতে তাকে আটক করা হয়। কিন্তু ততক্ষণে শিশু মাহির পিয়াশকে দিয়ে দিয়েছিলেন তার সহযোগী ময়নার কাছে। পুলিশের অব্যাহত খোঁজাখুজি টের পেয়ে ময়না শিশুটিকে যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে ফেলে রেখে পালিয়ে যায়। তাকে মঙ্গলবার দুপুরে আটক করা হয়েছে।  সম্রাট ও ময়না দুই জনই অপহরণের কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে  মামলা (নং-৮৪) করা হয়েছে।

 

/আরজে/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান