হাওরে ফসলহানি হওয়ায় চালের দাম বেড়েছে: আব্দুর রশীদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫৭আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ২২:৩৬

বাংলাদেশ রাইস মিল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুর রশীদ

বন্যা ও হাওর অঞ্চলে দুর্যোগে ফসলহানি হওয়ায় মোটা চালের দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রাইস মিল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুর রশীদ । বৃহস্পতিবার বাংলা ট্রিবিউন আয়োজিত ‘চাল কেন এত চড়া?’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

চালের দাম বাড়ার কারণ সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ‘আজ অনাকাঙ্ক্ষিত হলেও সত্য চালের দাম বেড়েছে। কিন্তু হাওর অঞ্চলে দুর্যোগের কারণে চালের সংকট শুরু হয়েছে। হাওর অঞ্চলে যে চাল উৎপাদন হয় তা কেবলই মোটা চাল। আর এবার সংকটই হয়েছে মোটা চালের। তাই মোটা চালের আমদানির প্রয়োজন হয়ে পড়েছে। এই জন্য চালের দাম বেড়েছে।’  

তিনি বলেন, সরকার সবদিকেই খোঁজ খবর রাখেন। সবকিছুর তো একটা নিয়ম আছে। আমদানিকারকের ক্ষেত্রে চাল আমদানিতে সুবিধা দেওয়া হলেও চালের সংকট কাটেনি। কারণ, আমদানিকারকরা বর্ডারে (সীমান্তের স্থলবন্দরগুলোতে) চাল আটকে রেখেছে কয়েকদিন। তারা সময়মতো চাল দেশে প্রবেশ করায়নি। ফলে আমদানিতে সুবিধা দিলেও হিতে বিপরীত হয়েছে।

তিনি আরও বলেন, 'চিকন চালের কোনও সংকট নেই। দামও বাড়েনি। সংকট যা হয়েছে তা মোটা চালের। দামও বেড়েছে মোটা চালের। তবে সীমাহীন বাড়ার সুযোগ নেই। তবে মোটা চালের যেহেতু সংকট রয়েছে, সেহেতু সেটা কিভাবে কোন কায়দায় আমদানি করলে দাম কমবে, সংকট কমবে, সেটা সরকারকেই ভাবতে হবে। সরকারই পারে এর সঠিক সমাধান বের করতে।'

বৈঠকিতে আরও অংশ নিয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশিষ বোস, বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লায়েক আলী, বাংলাদেশ রাইস মিল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুর রশীদ, বাংলাদেশ রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট কাওসার আলম খান, বাংলা ট্রিবিউনের প্ল্যানিং এডিটর নজরুল কবির ও বিজনেস ইনচার্জ শফিকুল ইসলাম। বৈঠকি উপস্থাপনা করেন মাহামুদুল হক।

 বৈঠকিটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে এটিএন নিউজ ও বাংলা ট্রিবিউন ফেসবুক পেজে। ভিডিওটি সরাসরি দেখতে পারেন:

https://www.facebook.com/BanglaTribuneOnline/videos/874937376008330/

/এআরআর/এমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম