৩৬তম বিসিএসের চূড়ান্ত ফল চলতি মাসেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৭, ২০:৩৩আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ২২:১৮

বাংলাদেশ কর্ম কমিশন চলতি মাসেই ৩৬তম বিসিএসের চূড়ান্ত ফল দেওয়া হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। তিনি বলেন, ‘৩৬তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের কাজ শেষ পর্যায়ে। পিএসসির (বাংলাদেশ কর্ম কমিশন) কর্মকর্তারা অনেক পরিশ্রম করছেন। অনেক কষ্টে কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসা হয়েছে। ফলে চলতি মাসের মাঝামাঝি সময়েই হয়তো ৩৬তম বিসিএসের চূড়ান্ত ফল দিতে পারব।’
মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে মোবাইল ফোনে এসব কথা বলেন পিএসসি’র চেয়ারম্যান ড. সাদিক। তিনি বলেন, ‘আমরা দ্রুততম সময়ে বিসিএস পরীক্ষাগুলোর ফল প্রকাশের চেষ্টা করছি। ৩৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পাশাপাশি এ মাসেই ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দিতে পারবো বলেও আশা করছি।’
ড. সাদিক আরও বলেন, ‘৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার পরই ৩৯তম বিশেষ বিসিএসের আয়োজন করা সম্ভব হবে বলে আমরা মনে করছি। আমরা একটা চাহিদাপত্র চেয়েছিলাম মন্ত্রণালয়ে, সেটা পেয়েছি। ফলে ৩৯তম বিসিএস থেকে স্বাস্থ্য ক্যাডারে চার হাজার ৫৪২ জন সহকারী সার্জন এবং আড়াইশ জন সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে।’
এদিকে, পিএসসি সূত্রে জানিয়েছে, আগামী নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বর মাসের শুরুর দিকেই ৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জারি হতে পারে।
আরও পড়ুন-
ঢাবির শিক্ষক সামিয়া ও মারজান দু’জনে নিবন্ধটি যেভাবে লিখেছেন
সামিয়া রহমানের অন্য চাকরির অনুমতিপত্র নেই ঢাবির রেজিস্ট্রার দফতরে

/আরএআর/টিআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম