আপন জুয়েলার্সের দিলদারের বিরুদ্ধে পরোয়ানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৭, ২১:১৮আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ২১:২০

 

আপন জুয়েলার্স-এর মালিক ও সিফাতের বাবা দিলদার আহমেদ আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের বিরুদ্ধে রমনা থানায় দায়ের করা দুই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (২৩ অক্টোবর) ঢাকা মুখ্য মহানগর হাকিম নুর নবী গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের সাধারণ নিবন্ধন কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. সাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, আপন জুয়েলার্সের অপর দুই মালিক দিলদারের ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদের বিরুদ্ধে দায়ের করা গুলশান থানার মামলায় রবিবার (২২ অক্টোবর) গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন এই পরোয়ানা জারি করেন।

দুদকের সহকারী পরিচালক সাহিদুর রহমান জানান, এই মামলায় আসামিরা ২২ আগস্ট হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন পেয়েছিল।  গত ২১ সেপ্টেম্বর এই আসামিদের জামিনের মেয়াদ শেষ হওয়ার পরও তারা নিম্ম আদালতে আত্নসমর্পণ করেননি।

১২ আগস্ট রাজধানীর চারটি থানায় আপন জুয়েলার্সের মালিকদের বিরুদ্ধে মোট পাঁচটি মামলা দায়ের করা হয়। চোরাচালানের মাধ্যমে আনা প্রায় ১৫ মণ সোনা ও ডায়মন্ড আটক এবং এসব মূল্যবান সামগ্রী কর নথিতে উল্লেখ না করে গোপন রাখার অপরাধে আপন জুয়েলার্সের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাগুলো করেছে শুল্ক গোয়েন্দা।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক মইনুল ইসলাম খান জানিয়েছিলেন গুলশানে ২টি, ধানমন্ডিতে ১টি, রমনায় ১টি ও উত্তরা থানায় ১টি মামলা দায়ের করা হয়।

শুল্ক গোয়েন্দার ৫ জন সহকারী রাজস্ব কর্মকর্তা যথাক্রমে এম. আর জামান বাধন, বিজয় কুমার রায়, মো. শাহরিয়ার মাহমুদ, মোহাম্মদ জাকির হোসেন ও মো. আরিফুল ইসলাম—এই মামলাগুলোর বাদী হয়েছেন। মামলায় অভিযুক্ত করা হয়েছে, আপন জুয়েলার্স তিন মালিক-দিলদার আহমেদ সেলিম, গুলজার আহমেদ ও আজাদ আহমেদ।

 

/এসআইটি/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি