এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মহিউদ্দিন চৌধুরীকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৭, ১৭:২১আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১৭:২১

মেয়র মহিউদ্দিন চৌধুরী (ছবি: সংগৃহীত) চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। ইতোমধ্যে তাকে এয়ারপোর্টের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তার ছেলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাবার অবস্থা এখন কিছুটা স্ট্যাবল হওয়ায় সিঙ্গাপুর নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানে তার অপারেশন করা হবে।’

নওফেল বলেন, ‘দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সের লোক এসে হাসপাতাল থেকে রোগী বুঝে নিয়ে গেছেন। আমরা এখন এয়ারপোর্টের পথে আছি। চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমের নেতৃত্বে আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আমি সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে চলে যাব।

নওফেল জানান, তিনি ও তার ছোট ভাই বাবার সঙ্গে যাচ্ছেন। তিনি তিন থেকে চার দিনের মধ্যে দেশে ফিরে আসবেন। দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চান নওফেল।

উল্লেখ্য, গুরুতর অসুস্থ হওয়ার পর গত রবিবার (১২ নভেম্বর) থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক এই মেয়র। হৃদযন্ত্র ও কিডনির জটিলতায় ভোগা বয়োজ্যেষ্ঠ এই নেতাকে শনিবার রাতে বন্দরনগরীর মেহেদীবাগের বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরদিন তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।

/ইউআই/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের